ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৫, ০২:৩৯ দুপুর

ভূমিকম্পে মুগদায় রেলিং ভেঙে নিরাপত্তা কর্মীর মৃত্যু

ভূমিকম্পে মুগদায় রেলিং ভেঙে নিরাপত্তা কর্মীর মৃত্যু

রাজধানীতে ভূমিকম্পের সময় রাজধানীর মুগদা মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধ্বসে পড়লে মাকসুদ (৫০) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে মুগদা মদিনাবাগ মিয়াজি গলিতে ঘটনাটি ঘটে। দেখতে পেয়ে স্থানীয়রা তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, মাকসুদ মদিনাবাগ মিয়াজি গলির নির্মাণাধীন ভবনের নিরাপত্তা কর্মী ছিলেন। ভূমিকম্পের সময় ভবন থেকে বাইরে যাচ্ছিলেন তিনি। এ সময় ভবনের ওপর থেকে রেলিং ভেঙে তার মাথার ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সংবাদ পাওয়ার পর দুপুরে মুগদা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

নিহত মাকসুদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চড়সীতা গ্রামে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের