ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ১০:০৮ দুপুর

বান্দরবানে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত

বান্দরবানে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত

বান্দরবানের রুমায় অন্যতম পর্যটন কেন্দ্র কেওক্রাডং পাহাড়ের যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে ১১ জন পর্যটক আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর ছয়টায় কেওক্রাডং সড়কের পেঁপে বাগান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন- সিদ্দিকুর রহমান (৫৫), হাশমত(৪৫), রাশেদুল (৪৪), আফিকুল ইসলাম (৪৪), মো. সোহেল রানা (৪৫), মো. ফারুক আহমেদ (৪২),আকরাম আলী (৩৭), জুমা (২৬), রুমি আক্তার (২৮), বেলায়েত (৩৩)। তারা সকলে কুষ্টিয়া জেলার বাসিন্দা ও গাইড হিসেবে ছিলেন রুমা সদর ইউনিয়নের বড়ুয়া পাড়া বাসিন্দা অনাদি বড়ুয়ার ছেলে স্বপন বড়ুয়া (৩৪)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রুমা উপজেলার নির্বাহী অফিসার মো. আদনান চৌধুরী জানিয়েছেন, ভোরে বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে যাত্রীবাহী চাঁদের গাড়ি উল্টে যায়। এসময় গাড়িতে থাকা ১১ জন পর্যটক গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে দুজন আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

 

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহষ্পতিবার ভোর ৬টার দিকে বগালেক থেকে চাঁদের গাড়িতে করে গাইডসহ ১৩ জনের একটি টিম কেওক্রাডং পাহাড়ে উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ীটি কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি উল্টে যায়। এ সময় গাড়ীতে থাকা ১১ পর্যটক গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। 

রুমা সদর থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, ভোরে কেওক্রাডং সড়কে দুর্ঘটনায় ১১ পর্যটক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের