ভিডিও মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৫, ০৯:৫৬ সকাল

১০মবার বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতিশ কুমার

১০মবার বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতিশ কুমার, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের মতো শপথ নিয়েছেন জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর প্রেসিডেন্ট নীতিশ কুমার। স্বাধীনতার পর ভারতের রাজনৈতিক ইতিহাসে কোনো রাজনীতিবিদের এভাবে দশবার মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার ঘটনা এই প্রথম।

বৃহস্পতিবার রাজধানী পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে নীতিশ কুমারের সঙ্গে শপথ নেন আরও ৩০ মন্ত্রী। তাদের মধ্যে ১৬ জন বিজেপি’র, আর বাকি ১৪টি মন্ত্রণালয় পেয়েছে জেডিইউ। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে ভারতের কোনো রাজ্যের সরকারপ্রধান এতবার শপথ নেননি। যদি নীতিশ কুমারের নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার সাংবিধানিকভাবে পূর্ণ পাঁচ বছরের মেয়াদ সম্পন্ন করতে পারে, তাহলে সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী থাকার রেকর্ডও তার দখলে যাবে।

বিহারের ২৪৩ আসনের বিধানসভায় দুই দফায় ভোটগ্রহণ হয় ৬ ও ১১ নভেম্বর। নির্বাচন কমিশন জানায়, এবারের নির্বাচনে গড়ে ৬৭ শতাংশ ভোট পড়েছে। ঘোষিত ফলাফলে দেখা যায়, ২৪২টি আসনের মধ্যে ২০২টিতে জয় পেয়েছে বিজেপি-জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী কংগ্রেস-রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতৃত্বাধীন মহাগঠবন্ধন পেয়েছে ৩৫টি আসন। এনডিএ জোটের মধ্যে বিজেপি জয় পেয়েছে ৮৯ আসনে, জেডিইউ ৮৫ আসনে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি পেয়েছে ১৯টি আসন এবং জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা পেয়েছে ৫টি আসন।

আরও পড়ুন

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও অনুষ্ঠানে যোগ দেন। সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ চীনের 

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

আজ অনূর্ধ্ব-২০ সাফে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ