ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৫, ০৩:৫৫ দুপুর

বেশিক্ষণ না খেয়ে থাকলেই রক্তে শর্করা বেড়ে যায়

বেশিক্ষণ না খেয়ে থাকলেই রক্তে শর্করা বেড়ে যায়

স্বাস্থ্যকথা ডেস্ক : প্রতিদিনের ব্যস্ততা, মানসিক চাপ আর অনিয়মিত জীবনধারার কারণে সবারই মাঝেমাঝে সঠিক সময়ে খাবার খাওয়া হয়ে ওঠেনা। কেউ আবার ইচ্ছা করেই না খেয়ে থাকেন। তবে ডায়াবেটিস রোগীর জন্য এমন কাজ বিপদজ্জনক হতে পারে।

না খেলে ডায়াবেটিস বাড়বে না একথা ভেবে না খেয়ে থাকা তো মারাত্মক ভুল। কারণ, খালি পেটে রক্তে শর্করা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যেতে পারে। এই ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া নিয়ে সচেতন হওয়া জরুরি, যেন সঠিক ব্যবস্থাপনা করা যায়।

খালি পেটে শর্করা বেড়ে যাওয়ার পেছনে লিভার, হরমোন এবং ঘুমের সময় শরীরের বিভিন্ন পরিবর্তন দায়ী। তবে নিয়মিত পরীক্ষা ও সঠিক জীবনধারা বজায় রাখলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

খালি পেটে রক্তে শর্করা বাড়ার কারণ

লিভার থেকে অতিরিক্ত গ্লুকোজ নিঃসরণ : রাতে বা দীর্ঘ সময় খালি পেটে থাকার ফলে লিভার দেহকে শক্তি দিতে গ্লুকোজ নিঃসরণ করে। অনেক সময় এমন ক্ষেত্রে অতিরিক্ত গ্লুকোজ নিঃসরণের কারণে রক্তে শর্করা বেড়ে যায়।

আরও পড়ুন

হরমোনাল পরিবর্তন : খালি পেটে কর্টিসল ও গ্লুকাগন হরমোন বেড়ে যায়। এগুলো রক্তে শর্করা বাড়াতে সহায়তা করে। সকালের ডোর্নিং ফেনোমেন : ঘুম থেকে ওঠার সময় অনেকের রক্তে স্বাভাবিকের চেয়ে বেশি শর্করা থাকে। এটি স্বাভাবিক প্রক্রিয়া, তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়।

ওষুধ বা ইনসুলিনের সময়সূচি : যদি ওষুধ বা ইনসুলিন ঠিক সময়ে না নেওয়া হয়, তাহলে শর্করা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়। কারণ, খাবারের শর্করা অনিয়ন্ত্রিতভাবে রক্তে চলে আসে।

স্ট্রেস ও মানসিক চাপ : উদ্বেগ, চাপ বা অনিদ্রা কর্টিসল হরমোন বৃদ্ধি করে, যার ফলে রক্তে শর্করা বাড়তে পারে।

যা করবেন : নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করুন। ডাক্তারের পরামর্শে ওষুধ বা ইনসুলিন ব্যবহার করুন। হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম হরমোন ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সকালের নাস্তায় স্বাস্থ্যকর ও আঁশযুক্ত খাবার রাখুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিশোর নিহত

মোহাম্মদপুরে দেশি পিস্তলসহ গ্রেপ্তার দাগি রুবেল

জাতির মাথার উপরে এখানো ফ্যাসিবাদের কালো ছায়া

নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে: চিফ হুইপ

দুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন: জামায়াত আমির

গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী: মুক্তিযোদ্ধা মন্ত্রী