ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ০১:৪৭ দুপুর

সিরাজগঞ্জের কাজিপুরে আদালতের নির্দেশ অমান্য করে জমিতে চাষাবাদ

সিরাজগঞ্জের কাজিপুরে আদালতের নির্দেশ অমান্য করে জমিতে চাষাবাদ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে আদালতের নিষেধাজ্ঞা দেয়া জমিতে জোরপূর্বক চাষাবাদের অভিযোগ উঠেছে উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের কৃষক ছাকাত আলী ও তার লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল শনিবার বিকেলে একই গ্রামের মৃত সদর আলীর ছেলে ফটিক শেখ কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফটিক শেখ তাদের নিজস্ব জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন। গ্রামের ছাকাত আলী ওই জমি নিজেদের দাবি করায় উভয়পক্ষের মধ্যে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। সম্প্রতি ছাকাত আলী, সবুজ আলী, জোবেদা, আনোয়ারা, মনোয়ারা, রেনুকা খাতুনরা জমিটি নিজেদের দাবি করে জোরপূর্বক দখল নেয়।

এ নিয়ে ফটিক শেখ গত ২৩ জুলাই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী মামলা করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ২৯ অক্টোবর ওই জমিতে যেতে ষাট দিনের নিষেধাজ্ঞা দেন। নোটিশ পেয়ে ছাকাত আলী লোকজন নিয়ে ৫ নভেম্বর সকালে ফটিক শেখের জমিতে ভুট্টা রোপণ করতে থাকেন। বাধা দিলে ফটিক শেখকে বিভিন্ন ভয়ভীতি, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করা হয়।

আরও পড়ুন

কাজিপুর থানার এএসআই সুমন সাঈদ জানান, বিবাদিদের এ সংক্রান্ত নোটিশ দিয়ে জমিতে যেতে নিষেধ করে এসেছিলাম। কাজিপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখে রিপোর্ট করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের কালরাত স্মরণে ২৫ মার্চ দেশে এক মিনিটের ব্ল্যাক আউট

রাজধানীর শাহজাদপুরে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন শিশু নিহত

বাংলাদেশের মানুষের বিনোদনের অভাব পূরণ করেছে নাসীরুদ্দীন পাটওয়ারী : আমান উল্লাহ আমান

মাদারীপুরে দুইজনের মরদেহ উদ্ধার

২৬ মার্চ স্মৃতিসৌধে শ্রদ্ধাসহ ৩ কর্মসূচি ঘোষণা জামায়াতের