ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫, ০৮:১৭ রাত

অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থন পেয়ে আপ্লুত তারেক রহমান

সংগৃহীত: ছবি, অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থন পেয়ে আপ্লুত তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা। তাদের এই অবস্থানকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৫ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, অস্ট্রেলিয়ান এমপিদের বক্তব্য বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও স্বচ্ছ নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থানকে তুলে ধরে। রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে নির্বাচনে অংশগ্রহণকারী সকলের নিরাপত্তা ও অধিকার রক্ষার এ আহ্বান দেশের সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান আরো জানান, অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের প্রচেষ্টা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

আরও পড়ুন

এর আগে অস্ট্রেলিয়ার এনএসডব্লিউ পার্লামেন্ট সদস্য অ্যাবিগেল বয়েড নির্বাচনে সহিংসতা ও অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি নোটিশ জমা দেন। সেখানে তিনি প্রার্থীদের নিরাপত্তা, অবাধ চলাফেরা, স্বচ্ছ নির্বাচন, মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং বিদেশে প্রবাসীদের ডাকভোট নিরাপদ করার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা বিনিময়

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পেরেছি: বাণিজ্যমন্ত্রী

সীতাকুণ্ডে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, আটক ১

ঈদের দিনে জামালগঞ্জে সংঘর্ষে আহত ১০

পাইরেসিকে খুব বেশি প্রায়োরিটি দিবেন না : নিশো

কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলেই এদেশের নাগরিক: ডেপুটি স্পিকার