ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৫, ০৩:১৫ দুপুর

এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন সৃজিত

সৃজিত মুখার্জি

ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি এবার নতুন পরিচয়ে দর্শকদের মাঝে হাজির হলেন। সৃজিতের ‘মিউজিক সেন্স’ যে বরাবরই ভালো তা ২০১০ সালে যখন ‘অটোগ্রাফ’ তৈরি করেছিলেন, সেসময়ে অনুপম রায়ের সঙ্গে তার যুগলবন্দি সাড়া ফেলেছিল।
 
 
পরবর্তীতেও সৃজিত-অনুপম জুটি শ্রোতামহলের প্রশংসা কুড়িয়েছেন। শুধু তাই নয়, অতীতে নিজের সিনেমার বাইরে অন্য পরিচালকদের ছবির জন্যেও গান লিখেছেন সৃজিত। এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।
 
 
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সৃজিত তার নিজস্ব সিনেমায় বরাবরই গান নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। কাকে দিয়ে কোন গানের সুর করালে ‘ক্লিক’ করবে, সেটা তার ভালোই জানা। তবে এর আগে নিজের ছবির গান লিখলেও সুর করেননি।
 
এই প্রথমবার গান বাঁধার পাশাপাশি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। সংগীত পরিচালকের ভূমিকায় তাকে পেতে চলেছেন অনুরাগীরা। পরিচালক সুমন ঘোষ ‘শ্রীরামপুর ডায়েরিজ’ শীর্ষক একটি নতুন বাংলা সিনেমা তৈরি করছেন।সেই ছবিতেই সুরকার হিসেবে পাওয়া যাবে সৃজিতকে। সুমনের তরফ থেকেই সৃজিতের কাছে প্রস্তাব গিয়েছে। প্রথমটায় পরিচালকের কাছে একটি মিউজিক প্রোডাকশন করার প্রস্তাব আসে। পরে সুর দেওয়া এবং মিউজিক কিউরেশনের বিষয়ে কথা হয়। এরপরই তাতে সম্মতি দেন সৃজিত মুখোপাধ্যায়।
 
উল্লেখ্য, নিজের সিনেমা ছাড়াও ‘লে ছক্কা’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’ এবং ‘ক্রস কানেকশন’-এর মতো একাধিক ছবির গান লিখেছেন সৃজিত। অতঃপর গীতিকার তিনি ছিলেনই, এবার সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের

ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারে পর্যটকের ঢল

টেকনাফে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮