ভিডিও বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ০৫:২৮ বিকাল

বগুড়ায় শয়তানের নিঃশ্বাস : প্রতারকরা নারীর কাছ থেকে হাতিয়ে নিল ৩ ভরি সোনা

বগুড়ায় শয়তানের নিঃশ্বাস : প্রতারকরা নারীর কাছ থেকে হাতিয়ে নিল ৩ ভরি সোনা। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় শয়তানের নিঃশ্বাস প্রয়োগ করে শহরের খান্দার এলাকার উম্মে কুলসুম (২৫) নামে এক নারীর কাছ থেকে ৩ ভরি সোনার গহনা হাতিয়ে নিয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, আজ সোমবার (১০ নভেম্বর) সকারে শহরের খান্দার এলাকার মো: বায়োজিদ হোসেনের স্ত্রী উম্মে কুলছুম কাঁচা বাজার করতে খান্দার বাজারে যান। এ সময় অজ্ঞাতনামা তিন প্রতারক ওই নারীকে জানায় যে তাদের কাছে ডায়াবেটিসের ওষুধ রয়েছে এবং সেগুলো ফার্মেসীতে বিক্রি করতে তাকে সহযোগিতা করতে বলে। তিনি কোন কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে সেখানে একটি বেকারীতে নিয়ে যায়।

সেখানে বেকারীর এক ব্যক্তি ওষুধ ভালো আছে বলে জানায়। এরপর তার কি হয়েছে তিনি কিছুই জানেন না। তবে উক্ত অজ্ঞাতনামা প্রতারকরা তাকে তার ঘর থেকে সোনার গহনা নিয়ে আসতে বলে। কোন কিছু না বুঝে তার ঘর থেকে তিনি  ৩ ভরি ওজনের সোনার গলার হার ও কানের দুল নিয়ে এসে উক্ত প্রতারকদের হাতে তুলে দেন।

আরও পড়ুন

এর কিছুক্ষণের মধ্যেই প্রতারক চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যায়। সদর থানার ওসি মোঃ হাসান বাসির জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগির ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলিয়া ভাটের চ্যালেঞ্জ

কুষ্টিয়ায় উপরওয়ালা বলে এখন কেউ নেই, উপরওয়ালা আমি: আমির হামজা

নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত নায়িকা জনা

নড়াইলে বাবা-ছেলেসহ ৪ জন নিহতের ঘটনায় গ্রেফতার ১০

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার