ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ০৩:৫২ দুপুর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ডোবায় ভাসমান প্যাকেট থেকে স্মার্টফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ডোবায় ভাসমান প্যাকেট থেকে স্মার্টফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ডোবায় ভাসমান প্যাকেট থেকে চোরাচালানকৃত ১২টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। গত শনিবার রাত ১০টায় ভোলাহাট সদর ইউনিয়নের চামুচা গ্রামের গড়ের মাঠ নামক স্থানে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল প্যাকেটটি জব্দ করে।

গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আন্তর্জাতিক সীমান্ত পিলার থেকে ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযানটি চালানো হয়। অভিযানে প্যাকেট তল্লাশি করে ভারতীয় বিভিন্ন মডেলের ১২টি ফোন জব্দ করা হয়। জব্দকৃত ফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ আকবরের নামে থানায় জিডি

২৫ মার্চের গণহত্যা: বিভীষিকাময় কালরাত্রির ইতিহাস

সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করল ফিলিপাইন

ঈদের পরে প্রথম কার্যদিবস : টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতার ৫৫ বছর পরও বহু প্রত্যাশা পূরণ হয়নি : ডা. শফিকুর রহমান