ভিডিও শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

টানা জয়ে রেকর্ড আর্সেনালের

টানা জয়ে রেকর্ড আর্সেনালের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগেও উড়ছে আর্সেনাল। এবার স্লাভিয়া প্রাহাকে হারিয়ে টানা চার জয় তুলে নিলো মিকেল আর্তেতার দল। মিকেল মেরিনোর জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতেছে গানার্সরা। অন্য গোলটি করেছেন বুকায়ো সাকা। টানা চার জয়ে আর্সেনালের পয়েন্ট হলো ১২।

এদিন দারুণ এক রেকর্ডও ছুঁয়েছে আর্তেতার দল। সব প্রতিযোগিতা মিলিয়ে কোনো গোল হজম না করে সবশেষ আট ম্যাচের সবকটি জিতল আর্সেনাল। ইংল্যান্ডের শীর্ষ লিগের কোনো ক্লাবের যা যৌথ রেকর্ড। ১৮৮৯ সালে প্রেস্টন ও ১৯২০ লিভারপুল কোনো গোল হজম না করে টানা আট ম্যাচে জয় পেয়েছিল। চেক রিপাবলিকের দলটির মাঠেবুকায়ো সাকার গোলে প্রথমার্ধের ৩২তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। স্পট কিকে গোলটি করেন সাকা। দ্বিতীয়ার্ধের ৪৬তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসারের পাসে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনো। ৬৮তম মিনিটে আরেকটি গোলে জয় নিশ্চিত করেন স্প্যানিশ মিডফিল্ডার।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বিএনপি নেতার ৫০ লাখ টাকা ছিনতাই

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

লন্ডনে মেয়র হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ

হাতাহাতির জন্য লঘু শাস্তি পেলেন ভালভার্দে ও চুয়ামেনি

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

যুক্তরাষ্ট্রে নিহত লিমন-বৃষ্টি পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি