ভিডিও শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২২ মে, ২০২৬, ০৬:৩৯ বিকাল

ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিলেন গার্দিওলা

পেপ গার্দিওলা চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটিকে বিদায় জানাচ্ছেন, কয়েকদিন ধরে গণমাধ্যমে প্রচারিত খবর সত্যি। আজ (শুক্রবার) ক্লাবটি এই খবর নিশ্চিত করেছে।
 
পরশু (রোববার) অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষবার ম্যানসিটির ডাগআউটে দাঁড়াবেন ৫৫ বছর বয়সী কোচ। তারপরই শেষ হবে ইতিহাদ স্টেডিয়ামে তার ১০ বছরের শিরোপাবহুল অধ্যায়ের।
 
 
২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি ছিল গার্দিওলার। কিন্তু তার চুক্তিতে থাকা একটি বিরতির ধারার সুবিধা নিয়ে এক বছর আগেই চলে যাচ্ছেন তিনি।
 
 
তবে ম্যানসিটির সঙ্গে সম্পর্ক এখনই শেষ হচ্ছে না গার্দিওলার। গ্লোবাল অ্যাম্বাসেডরের ভূমিকায় থাকবেন তিনি এবং সিটি ফুটবল গ্রুপের অন্তর্ভুক্ত ক্লাবগুলোকে কৌশলগত পরামর্শ দেবেন।
 
সিটির কোচ হিবেবে গার্দিওলা ২০টি ট্রফি জিতেছেন। ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি।
 
ক্লাব ছাড়ার কারণ নিয়ে মুখ বন্ধ রেখেছেন গার্দিওলা, ‘আমি কেন চলে যাচ্ছি, আমার কাছে জানতে চাইবেন না। কোনো কারণ নেই, কিন্তু মনের গভীরে আমি জানি, এটাই আমার সময়। কোনো কিছু চিরস্থায়ী নয়, যদি হতো, তাহলে আমি এখানেই থাকতাম। চিরস্থায়ী হলো অনুভূতি, এখানকার মানুষ, স্মৃতি, আর ম্যানসিটির জন্য আমার ভালোবাসা।’
 
 
গার্দিওলা অধ্যায়ে সিটির অসাধারণ অর্জনগুলোর একটি হলো ২০২৩ সালে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়। ২০১৯ সালে ঘরোয়া ট্রেবল এবং ২০১৮ সালে লিগে একশ পয়েন্টের রেকর্ড। গত মঙ্গলবার বোর্নমাউথের সঙ্গে ১-১ গোলে ড্র করায় তার দলের সপ্তম প্রিমিয়ার লিগ শিরোপার আশা শেষ হয়ে যায়। ২২ বছরে প্রথম ট্রফি জেতে আর্সেনাল। তবে চলতি মৌসুমে ঘরোয়া ডাবল ট্রফি জিতলেন গার্দিওলা।
 
প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো বলেছেন, ‘পেপের কীর্তি অসাধারণ। এর সত্যিকারের প্রভাব ভবিষ্যতে মূল্যায়ন করবেন ম্যানসিপিটর ইতিহাসবিদরা।’
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাঁত না উঠলে কি কোরবানি হবে? জেনে নিন সঠিক নিয়ম

ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিলেন গার্দিওলা

হেলমেট পরলেই কি সত্যিই চুল পড়ে?

আনোয়ার গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

চকরিয়ায় ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন

মিনিস্টারে নিয়োগ, ২২ বছর হলেই আবেদনের সুযোগ