ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫ ০২:৩৭ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারী

"ইউনূসের সঙ্গে ডিল করে ক্ষমতায় গেলে এনসিপির হাতে বিএনপির পতন হবে"

জাতীয় নাগরীক কমিটির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরীক কমিটির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বিএনপির বর্তমানে যে ইকোনমিক পলিসি তা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণ সম্ভব নয়। বিএনপি যদি জোর-জবরদস্তি করে ড. ইউনূসের সঙ্গে ডিল করে, লন্ডনে ডিল করেছিল, নতুনভাবে সেই ডিল নবায়ন করে যদি ক্ষমতায় যায় তাহলে এনসিপির হাতে তাদের পতন হবে।’ 

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি কেবল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খালেদা জিয়ার পাশে দুর্নীতিবাজরা ছিল। শেখ হাসিনার অপরাধে বিএনপির অপরাধ ঢাকা পরে গেছে। এবার দলটির প্রার্থী তালিকায় জুলাই সনদের প্রয়োজন নেই বলা লোকও রয়েছেন। এ নিয়ে আমরা হতাশ।

আরও পড়ুন

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জিয়াউর রহমান একজন লাকি ম্যান ছিলেন, ক্ষমতা না চাইতেও তিনি পেয়ে ছিলেন। তার (জিয়াউর রহমান) কিছু ক্যারিশমেটিক জায়গা ছিল, সেই জায়গা থেকে তিনি অর্থনৈতিক কিছু স্বনির্ভরতার জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছেন। কিন্তু সে সময় সুযোগ ছিল বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করার।

এনসিপির এই নেতা আরও বলেন, ‘জিয়াউর রহমান অর্থনীতিকে পুনর্গঠন করেছেন। রাজনৈতিক পুনর্গঠনের কিছু চেষ্টা চালিয়েছেন কিন্তু তিনি সফল হননি। তিনি যদি চাইতেন, তার হাতে এত ক্ষমতা ছিল জনগণ যেভাবে সাপোর্ট দিয়েছিল, বাংলাদেশের গতিপথ তিনি ঘুরিয়ে দিতে পারতেন। ওই সময় বাংলাদেশে নতুন একটা রিফর্ম প্রসেসের মধ্যে যেতে পারত। কিন্তু জিয়াউর রহমান ঐতিহাসিকভাবে এই সুযোগ মিস করেছেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, ২ মালয়েশিয়ান শান্তিরক্ষী আহত

নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফের বৈঠক

কারাবন্দী স্ত্রীকে দেখতে গিয়ে গাঁজাসহ আটক স্বামী

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশে এসেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

দৌলতপুর সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইন চেষ্টায় বিজিবি ও স্থানীয়দের বাঁধা