ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫, ১১:২৪ দুপুর

নির্বাচন সুষ্ঠু করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ

নির্বাচন সুষ্ঠু করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রাক-প্রস্তুতিমূলক সভা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (০৩ নভেম্বর) ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি থেকে এই তথ্য জানা গেছে। চিঠিটি দেশের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন

সিদ্ধান্ত অনুযায়ী, উক্ত সভা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারগণের আওতাধীন কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে।চিঠিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক কোনো যুদ্ধে জড়াবে না: এরদোগান

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

ঝড়ের সময় রাজধানীতে সীমানা প্রাচীর ধসে প্রাণ গেল নারীর

৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা