ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৫, ০৫:২২ বিকাল

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় ভ্যানচালক নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় ভ্যানচালক নিহত। প্রতীকী ছবি

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় উল্টো পথে যাওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় রাজু আহমেদ(৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে হাটিকুমরুল গোলচত্বরের পূর্বপাশে ধোপাকান্তি ওভারব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটে। নিহত রাজু আহমেদ সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, নিহত রাজু আহমেদ পাবনা রুট থেকে ভ্যান নিয়ে উল্টো পথে ঢাকা রুটের পাঁচলিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে আটকে পড়া ১৮৬ বাংলা‌দে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন

সৌদির সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের ঈদ উদযাপন

শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদ উদযাপন

মাদারীপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে শিশুসহ আহত ৮

কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা