ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৫, ০৮:৫৮ রাত

সিলেটে বাসার ছাদ থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক

সিলেটে নিজ বাসার ছাদ থেকে আবদুর রাজ্জাক (৬০) নামে আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে তিনি হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। 

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মৃত মৌলুল হোসেনের ছেলে। 

আরও পড়ুন

জানা গেছে, ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে ওঠেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। 

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে আবদুর রাজ্জাককে খুন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

দিনাজপুরের হিলিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

বিজয় দিবসেও বগুড়ায় আশানুরূপ ক্রেতা নেই ফুলের দোকানে, বিপাকে ব্যবসায়ীরা

বাগেরহাটে গাড়িচাপায় তরুণীর মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শীত উৎসব’

নির্বাচনি মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকব: তারেক রহমান