ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৫ রাত

বগুড়ার দুপচাঁচিয়ার লোটোর ম্যানেজার পিন্টু হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ার দুপচাঁচিয়ার লোটোর ম্যানেজার পিন্টু হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ার দুপচাঁচিয়া লোটো শোরুমের ম্যানেজার পিন্টু আকন্দকে (৩৮) অপহরণসহ হত্যা মামলার হাজতি আসামি শাকিব হোসেনের (২৩) জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন। শাকিব হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার করমজির শফিকুল ইসলামের ছেলে।

উল্লেখ্য, নওগাঁর রানীনগর উপজেলার লোহাচুড়ার মৃত আয়েজ উদ্দীন আকন্দের ছেলে পিন্টু আকন্দ দুপচাঁচিয়ার পৌর এলাকার সিও অফিস মোড়ে খন্দকার মার্কেটের শোরুমে ম্যানেজার পদে চাকরি করতেন। গত বছরের ২২ ডিসেম্বর রাত ৯টার দিকে শোরুম বন্ধ করার সময় ৬/৭ জন দুর্বৃত্ত শোরুমে প্রবেশ করে ম্যানেজার পিন্টু আকন্দকে অপহরণ করে মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায়।

এরপর তারা পিন্টুকে আদমদিঘী উপজেলর ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমরভোগ গ্রামের জনৈক তোফাজ্জল হোসেনের পুকুরের উত্তর পাশে রাস্তায় মাইক্রোবাসের মধ্যে হত্যা করে লাশ গাড়ির মধ্যে রেখে পালিয়ে যায়। পরে পিন্টুর আকন্দের স্ত্রী সাবিনাজ খাতুন ও পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে নিহত পিন্টুর স্ত্রী সাবিনাজ খাতুন বাদি হয়ে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. খন্দকার নুর আদর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ার লোটোর ম্যানেজার পিন্টু হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল জরিমানা 

চাঁপাইনবাবগঞ্জে চোর তাড়া করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু ১

দানাদার ফিডের চাপ কমাচ্ছে কালো সৈনিক পোকা

জয়পুরহাটের আক্কেলপুরে এক রাতে তিন বাড়িতে চুরি

বগুড়ায় আল-হারামাইন হাজী ফাউন্ডেশন উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল