ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৫, ১২:৫৭ দুপুর

সুজানগরে চায়ের দোকানগুলো মিনি সিনেমা হলে পরিণত

সংগৃহিত,সুজানগরে চায়ের দোকানগুলো মিনি সিনেমা হলে পরিণত

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের চায়ের দোকানগুলো মিনি সিনেমা হলে পরিণত হয়েছে। সেই সাথে ওই সকল দোকানে টাকা দিয়ে জুয়া খেলার ন্যায় ক্যারাম খেলা হচ্ছে।

জানা যায়, উপজেলার অধিকাংশ হাট-বাজার এবং বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গড়ে উঠেছে অসংখ্য চায়ের দোকান। ওই সকল চায়ের দোকানে ব্যাপক লোকসমাগম ঘটিয়ে বেচাকেনা বেশি করার লক্ষে বেশিরভাগ দোকানে রাখা হয়েছে বিশাল বড় বড় রঙিন টেলিভিশন এবং ক্যারামবোর্ড।

উপজেলার ভবানীপুর গ্রামের সিদ্দিকুর রহমান বলেন, চায়ের দোকানের টেলিভিশনগুলো অনেক রাত পর্যন্ত চালু থাকে। আর ওই সকল টেলিভিশনে আকর্ষণীয় সিনেমা দেখানো হয়। তাছাড়া বেশিরভাগ দোকানে রাখা হয়েছে ক্যারামবোর্ড। সেকারণে এলাকার এক শ্রেণির বেকার ভবঘুরে লোকজনের পাশপাশি কতিপয় স্কুল-কলেজের ছাত্ররা বিকেল থেকে রাত ১০/১১টা পর্যন্ত ওই সকল দোকানে গিয়ে টেলিভিশন দেখার পাশাপাশি টাকা দিয়ে ক্যারাম খেলে থাকে। এতে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হওয়ার পাশাপাশি তারা বিপদগামী হচ্ছে।

আরও পড়ুন

সুজানগর থানার অফিসার ইনচার্জ মো. মজিবর রহমান বলেন, খোঁজ-খবর নিয়ে শিগগিরই চায়ের দোকানে ক্যারাম খেলা এবং টেলিভিশনে সিনেমা দেখা বন্ধ করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অ‌ভিনন্দন জানালো পা‌কিস্তান

‘এখন শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু ২৫ মার্চ নিয়ে তাদের অনুশোচনা নেই’

স্বাধীনতা দিবসে তারেক রহমানকে থাই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পরকীয়ার অভিযোগে যা বললেন অভিনেত্রী মৌসুমীর স্বামী

ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা