ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৫, ০৪:০৬ দুপুর

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

আসিফ নজরুল ও নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে এনসিপি আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা জেনেছি, জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে। আমরা দেখতে চাই ড. আসিফ নজরুল স্যার কোনো টালবাহানা ছাড়াই জনগণের পক্ষে থেকে দ্রুত বাস্তবায়নে কাজ করবেন। প্রধান উপদেষ্টাকে নিয়ে শহিদ মিনারে এসে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিতে হবে।’

আরও পড়ুন

তিনি আহ্বান জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেন উপদেষ্টাদের সঙ্গে শহিদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দেন। সেখানে জুলাই আন্দোলনের শহিদ পরিবার ও আহতদেরও রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

এনসিপি সরকার গঠনের আশা প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা পেছনের দরজা দিয়ে ক্যান্টনমেন্টে বা কোনো অ্যাম্বাসিতে যাব না। তাই মানুষ এনসিপিকে ভোট দেবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২