ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৫, ০৯:২০ সকাল

নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে : আলী রীয়াজ

নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে : আলী রীয়াজ, ছবি: সংগৃহীত।

নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।তিনি বলেন, সরকার আদেশ দেবেন, এটা সরকারের হাতে রেখেছি। আর গণভোটের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দিন নির্ধারণ করে দিইনি। আদেশ দেওয়ার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত গণভোট করবেন। আমরা কোনো দিনক্ষণ বেঁধে দিচ্ছি না।

আলী রীয়াজ বলেন, সরকার কীভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে পারে, সেই সুপারিশ আমরা দিয়েছি। সুপারিশের কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে, কোনগুলো আদেশের (অর্ডারের) মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, সেটি আমরা আলাদা করে দিয়েছি।তিনি আরও বলেন, ৬টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বসে সুপারিশগুলো আলোচনা করা হয়। রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষজ্ঞদের মতামত ও কমিশনের সদস্যদের অভিজ্ঞতা মিলিয়ে সুপারিশগুলো করা হয়।
 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর, বিক্রি ১ লাখ টাকায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গঙ্গাচড়ায় একটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

নর্দমা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১২