ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৫, ০৫:২৯ সকাল

২২ ঘণ্টা পর উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চলাচল শুরু

২২ ঘণ্টা পর উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চলাচল শুরু, ছবি: দৈনিক করতোয়া।

প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-মতিঝিল সেকশনে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে চালাচল শুরু হয়।ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় রোববার দুপুর সাড়ে ১২টা থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে যাত্রীদের সুবিধার্থে দুপুর ২টা ৫৮ মিনিট থেকে উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে। এ ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকের প্রচেষ্টা চালাচ্ছে ৩ দেশ

দুঃস্বপ্নের মতো এক রাত: ২৫ মার্চ, ১৯৭১

বাড়ি থেকে ডেকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: শাহ আমানতে আরও ৫ ফ্লাইট বাতিল

ইরান যুদ্ধ থামাতে দিচ্ছেন না সৌদি, হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে বারবার ফোন

মধ্যপ্রাচ্য যুদ্ধে চাপে বিএনপি সরকার, বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক