ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৫ ০৭:২৪ পিএম

রোনালদোকে ছাড়াই ভারতের এফসি গোয়াকে হারাল আল-নাসর

রোনালদোকে ছাড়াই ভারতের এফসি গোয়াকে হারাল আল-নাসর, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাপু ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই এফসি গোয়ার বিপক্ষে খেলতে ভারতে আসে তার ক্লাব আল-নাসর। গোয়ার পন্ডিত জওয়াহেরলাল নেহেরু স্টেডিয়ামে ওই ম্যাচে দারুণ লড়াই করলো এফসি গোয়া। তবুও আল নাসরের কাছে তারা হারলো ২-১ গোলের ব্যবধানে। ম্যাচ শেষ হওয়ার খানিক আগ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয়েছিল এফসি গোয়া।

আল নাসরের হয়ে এই ম্যাচে ১০ম মিনিটে গোল করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হারুন কামারা। ৪১তম মিনিটে একটি গোল পরিশোধ করেন এফসি গোয়ার ব্রিসন ফার্নান্দেজ। ৯০+২ মিনিটে লাল কার্ড দেখেন ডেভিড তিমোর।

আরও পড়ুন

এই জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু এর ডি গ্রুপে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল নাসর। ৩ ম্যাচের একটিতেও জয় পায়নি এফসি গোয়া। তাজিক ক্লাব ইসতিকলল রয়েছে দ্বিতীয় স্থানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাগরিক নিহত

গঙ্গাচড়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল চার দেশ

মিরপুরে প্রকাশ্যে গুলি, যুবদল নেতা নিহত

চবি ছাত্রীকে বাসে হেনস্তা, অভিযুক্ত গ্রেপ্তার

বগুড়ায় এক ভাই ছুরিকাহত অপর ভাইকে মাথায় আঘাত