ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৫, ১২:০৬ দুপুর

বাংলাদেশ যেমন একাদশ নিয়ে নামতে পারে সিরিজ জয়ের মিশনে

বাংলাদেশ যেমন একাদশ নিয়ে নামতে পারে সিরিজ জয়ের মিশনে,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরুর পর দ্বিতীয় ম্যাচে হেরে ১-১ সমতায় রয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে স্পিননির্ভর উইকেট বানিয়েও মেহেদী হাসান মিরাজের দল সিরিজ নিশ্চিত করতে পারেনি। সেই লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) তৃতীয় ও শেষ ওয়ানডেতে তারা উইন্ডিজদের মুখোমুখি হবে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।এই সিরিজে নামার আগে সর্বশেষ ১২ ওয়ানডেতে কেবল একটি জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে জয়ে ফিরতে মরিয়া দলটির পক্ষে স্পিননির্ভর উইকেট বানানোয় সেভাবে কেউ আপত্তি করছেন না। দ্বিতীয় ওয়ানডেতে প্রথমবার নিজেদের ইতিহাসে টাই দেখেছিল মিরাজ-রিশাদরা। পরে সুপার ওভারে ১ রানে জিতে শাই হোপের দল। ফলে তৃতীয় ওয়ানডে হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী ম্যাচ।

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আজ বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। আগের ম্যাচেই বাংলাদেশ ৪ স্পিনার নিয়ে নেমেছিল। একই আক্রমণ দেখা যেতে পারে আজও। টাইগার ব্যাটারদেরও মিরপুরের কালো পিচে ক্যারিবিয়ান স্পিনের চ্যালেঞ্জ সামলাতে হবে। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ স্পিন আক্রমণও সমান তালে লড়াই করেছিল। পাশাপাশি অধিনায়ক শাই হোপের মনোবল ভাঙতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের স্পিনাররা।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ : সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), আকিম অগাস্তে, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, আকিল হোসেন ও খারি পিয়েরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ঢাবির শ্রদ্ধাঞ্জলি

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

‘ভারতে গ্রেপ্তারদের ফেরাতে চুক্তি অনুযায়ী অনুরোধপত্র পাঠানো হয়েছে’

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বীর শহীদদের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা