ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৫, ১২:৫১ দুপুর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী পুনর্নির্ধারণ

ছবি : সংগৃহীত,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী পুনর্নির্ধারণ

মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতোষিক হার সরকার কর্তৃক পুনর্নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে পরিপত্রে উল্লেখ আছে।

পুনর্নির্ধারিত হারগুলো নিম্নরূপ

প্রশ্নপত্র প্রণয়নের জন্য সম্মানী (জনপ্রতি) ৬ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার।


এ ছাড়া বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানী (প্রতি সভার জন্য জনপ্রতি) ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মৌখিক/ব্যাবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য বিশেষজ্ঞদের সম্মানী (প্রতিদিনের জন্য জনপ্রতি) ৬ হাজার করা হয়েছে।
পূর্ণ উত্তরপত্র (প্রতিটি) ১৩০ টাকা, পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র (প্রতিটি) ৩৫ টাকা, লিখিত/ব্যাবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ/প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়নের আপ্যায়ন ব্যয় (জনপ্রতি) দুপুর/রাতের খাবার (প্রয়োজনীয় ক্ষেত্রে) ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে নাশতা অপরিবর্তিত রাখা হয়েছে।

আরও পড়ুন


লিখিত/ব্যাবহারিক/মৌখিক পরীক্ষা পরিচালনার সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীগণের সম্মানী প্রতি দিনের জন্য (জনপ্রতি) ৯ম গ্রেড ও তদূর্ধ্ব ১ হাজার ২০০ টাকা করেছে সরকার। ১০ম থেকে ১৬তম গ্রেড করা হয়েছে ১ হাজার টাকা। এ ছাড়া ১৭তম গ্রেড থেকে ২০ম গ্রেড ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।


খাতা মূল্যায়নে ৫০ টাকা, ভেন্যুর প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক মনোনীত সমন্বয়কারীর সম্মানী (একজন) ৩ হাজার ৫০০ টাকা পাবেন।


লিখিত পরীক্ষা কেন্দ্রের পরিদর্শকের সম্মানী প্রতিদিনের জন্য (জনপ্রতি) ১ হাজার ৮০০ টাকা করা হয়েছে। 

কোডিং ও ডিকোডিং ফি ৩ টাকা, লিখিত পরীক্ষার আসনবিন্যাস বাবদ ব্যয় (প্রতি পরীক্ষার্থীর জন্য) ৩ টাকা, লিখিত পরীক্ষার উত্তরপত্র তৈরি (কাগজসহ) (প্রতি পরীক্ষার্থীর জন্য) ৬ টাকা, বিবিধ (কাগজ, কলম এবং আনুষঙ্গিক দ্রব্যাদি অনধিক ৮ হাজার) টাকা রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

সৌদি আরবে নিহত মোশাররফের লাশ আসছে আজ

সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে অর্ধ শতাধিক স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত

শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং

রান্নাঘরের চুলায় মিলল ৪ বছরের শিশুকন্যার মরদেহ

সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন