ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৫, ১২:১২ দুপুর

ঢাকায় নুসরাত ফতেহ আলী খানের স্মরণে কাওয়ালি কনসার্ট

ঢাকায় নুসরাত ফতেহ আলী খানের স্মরণে কাওয়ালি কনসার্ট

উপমহাদেশের কিংবদন্তি কাওয়ালি সম্রাট নুসরাত ফতেহ আলী খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ কাওয়ালি ও সুফি সংগীত সন্ধ্যা। 'শাম-ই-নুসরাত' শিরোনামে এই আয়োজন হবে আগামী ২৫ অক্টোবর, সন্ধ্যা ৬টা থেকে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে।

ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস এবং কারার - দ্য সুফি ব্যান্ড যৌথভাবে এই কনসার্টের আয়োজন করেছে। 

আয়োজকরা জানান, নুসরাত ফতেহ আলী খানের অসাধারণ সংগীত জীবন ও আধ্যাত্মিক সুরকে স্মরণ করতেই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে পরিবেশিত হবে সুফি ঘরানার কাওয়ালি ও আধ্যাত্মিক সংগীত, যা শ্রোতাদের এক অনন্য মরমি অভিজ্ঞতা দেবে। এছাড়াও, থাকবে সুফি ড্যান্স পারফরমেন্স।

আরও পড়ুন

টিকিটের মূল্য প্রতি জন প্রতি ১ হাজার টাকা এবং পাওয়া যাবে “টিকিটো বাংলাদেশ” ওয়েবসাইট থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়

শেষ মুহূর্তে বাস-ট্রেনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ

সৌদির সঙ্গে মিল রেখে রাজধানীতে ঈদের নামাজ আদায়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ