ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৫, ০৫:১৪ সকাল

বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রদ্রিগো পাজ

বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রদ্রিগো পাজ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (পিডিসি) রদ্রিগো পাজ। তার জয়ের মধ্য দিয়ে মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) দলের প্রায় ২০ বছরের শাসনের অবসান ঘটলো। খবর আল জাজিরার।

৯৭ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, পাজ ৫৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। দেশটির সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল (টিএসই) জানায়, পাজের নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থী সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জর্জ টুটো কুইরোগা পেয়েছেন ৪৫ দশমিক ৪ শতাংশ ভোট।৫৮ বছর বয়সী পাজ তার বাবা সাবেক বামপন্থী প্রেসিডেন্ট জেইম জামোরাকে অনুসরণ করে রাজনীতিতে আসেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করে পাজ বলিভিয়ায় ফিরে আসেন। পরে তিনি দক্ষিণাঞ্চলীয় শহর তারিজার সিটি কাউন্সিলর ও মেয়র এবং ২০২০ সালে এই অঞ্চলের সিনেটর নির্বাচিত হন।

আরও পড়ুন

তিনি সকলের জন্য পুঁজিবাদী কৌশল প্রণয়ন, কর ছাড়, শুল্ক হ্রাস এবং জাতীয় সরকারের বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন। ফলাফল ঘোষণার পর পাজের ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী এডম্যান্ড লারা ঐক্যের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী