ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৫, ০২:২৩ দুপুর

কক্সবাজারে ২ জনের লাশ উদ্ধার

কক্সবাজারে ২ জনের লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়া থানা পুলিশ দুইটি লাশ উদ্ধার করেছেন। এরমধ্যে একজন রোহিঙ্গা। অপরজন স্থানীয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক জানিয়েছেন, গতকাল ( বুধবার ১৫ অক্টোবর ) রাতে পৃথক দুটি স্থান থেকে এক রোহিঙ্গা যুবক ও এক বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উখিয়া থানা সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব লেঙ্গুরবিল গ্রামে। বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন মো. আলম (৩৮)। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মো. আলম ওই এলাকার মৃত ওর কালুর ছেলে।

অপরদিকে, ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ওয়েস্ট ই-ব্লকের বাসিন্দা জাহিদ আলম (২৫)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই ক্যাম্পের আমান উল্লাহর ছেলে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা শাহজাহান বলেন আলম দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে তাকে কুপিয়ে ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন একটি হত্যাকান্ড এবং একটি রহস্যজনক মৃত্যু হিসেবে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী