ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:০৩ দুপুর

বারহাট্টায় ভারতীয় শাড়িবোঝাই ট্রাক জব্দ

বারহাট্টায় ভারতীয় শাড়িবোঝাই ট্রাক জব্দ

নেত্রকোনার বারহাট্টায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধ পথে আনা ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঁকুড়াবাজারে এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করা হয়। এসময় পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, ট্রাকের চালক ইব্রাহিম (২৫) ও সহকারী সাব্বিরকে (২৭)। তারা দুইজনই গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত এলাকা থেকে কাভার্ড ভ্যানে করে ভারতীয় শাড়ি ও থ্রিপিস ভর্তি করে গাজীপুরের উদ্দেশে রওনা হয়। পথে বারহাট্টার কাঁকুড়া এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লাগে কাভার্ড ভ্যানটি। এতে স্থানীয় লোকজন এটি আটকে ভেতরে কী আছে জানতে চায়। তাৎক্ষণিক সঠিক জবাব দিতে না পারায় লোকজন কাভার্ড ভ্যানটি খুলে ভেতরে চোরাচালানের পণ্য দেখতে পায়।

আরও পড়ুন

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়। এসময় ভ্যানটির চালক ও সহকারীকেও আটক করে। থানায় নিয়ে কাভার্ড ভ্যানটি খুলে এতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রিপিস দেখতে পায় পুলিশ।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, শাড়ি, কাপড় ও থান কাপড় জব্দ করার সময় সংশ্লিষ্ট থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। এই ঘটনায় কোস্টগার্ড বাদি হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করবে। পাশাপাশি জব্দ করা শাড়ি, থ্রিপিস ও থান কাপড় জব্দের তালিকা প্রস্তুতি চলছে।

নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, জব্দকৃত ট্রাকের মালামাল স্থানীয় লোকজন এবং গণমাধ্যমের কর্মীদের সামনে খোলা হয়েছে। এখন জব্দকৃত মালামাল তালিকা চলছে। ভবিষ্যতেও অবৈধ পথে আসা কাপড়সহ মাদক বন্ধে অভিযান পরিচালনা করা হবে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের কারণে তেল, জিনিসপত্রের দাম বাড়তে পারে: মির্জা ফখরুল

পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

আমরা সৎ থেকে বেহেশতে যাব: এলজিআরডি মন্ত্রী

পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম বিমানবন্দরে ওমানফেরত যাত্রীর ব্যাগ থেকে ৩০০ কার্টন সিগারেট