ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫, ১১:২৩ দুপুর

যে কারণে খাবেন পিনাট বাটার

পিনাট বাটার

লাইফস্টাইল ডেস্ক : পিনাট বাটার বা চিনাবাদামের মাখন খুবই পুষ্টিকর একটি খাবার। এতে রয়েছে নানা ধরনের পুষ্টি উপাদান যেমন প্রোটিন, ফাইবার, ফ্যাট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিংক, নিয়াসিন, ভিটামিন ই ও ভিটামিন বি-৬ ইত্যাদি।

পিনাট বাটারে কোনও অ্যাডেড সুগার নেই তবে এতে আছে প্রোটিন, ফাইবার ও ফ্যাট যা আপনার রক্তে সুগার লেভেলে তেমন কোনও প্রভাব ফেলবে না। ফলে ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে। গবেষণায় দেখা গেছে, যারা অনেক দিন যাবত ডায়াবেটিসে ভুগছেন, তাদের ম্যাগনেসিয়াম লেভেল কমে যায়। পিনাট বাটারে প্রচুর ম্যাগনেসিয়াম রয়েছে সুতরাং ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো একটি খাবার এটি।

অনেকেই দিন দিন ওজন বেড়ে যাওয়া নিয়ে খুব চিন্তায় আছেন। আপনার চিন্তার অবসার পারে চিনাবাদামের মাখন। কারণ এতে থাকা ফাইবার ও প্রোটিন ক্ষুধা কমিয়ে ওজন কমাতে দারুণ ভূমিকা পালন করে।

পিনাট বাটারে উপস্থিত মনো ও পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, নিয়াসিন, ভিটামিন-ই এবং ম্যাগনেসিয়াম হৃদরোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, কেউ যদি নিয়মিত পিনাট বাটার খায় তাহলে তার লিপিড প্রোফাইলের উন্নতি হবে।

আরও পড়ুন

যারা বডি বিল্ডিং করেন, তাদের জন্য দারুণ এক টনিক হলো পিনাট বাটার। এতে উপস্থিত প্রোটিন পেশী গঠনে ভূমিকা রাখবে। এছাড়া এই বাটারে থাকা উচ্চ ক্যালোরিযুক্ত ফ্যাট দেহ গঠনে অংশগ্রহণ করে। ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য করে পিনাট বাটার।

 

সতর্কতাঃ যাদের পিনাট অ্যালার্জি আছে, তারা অবশ্যই বুঝে খাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সরিষার তৈল প্রস্তুত , ওয়েল মিলকে ৪০ হাজার টাকা জরিমানা

ইরানে ছয় মাসের শিশুসহ একই পরিবারের ছয়জন নিহত

কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর

দ্রুতই বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: প্রতিমন্ত্রী

ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ