ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৫, ০১:৪৯ দুপুর

দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলওয়ার হোসেনের বিরুদ্ধে দুদকের মামলা

দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলওয়ার হোসেনের বিরুদ্ধে দুদকের মামলা। প্রতীকী ছবি

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: দেলওয়ার হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো: তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো: আলম মিয়া বাদি হয়ে গতকাল মঙ্গলবার এ মামলা দায়ের করেন। মামলাটি দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় দায়ের করা হয়েছে। এজাহারে বলা হয়, আসামি মো: দেলওয়ার হোসেন দীর্ঘ সময়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত মোট ৭ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার ৬২৫ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, দেলওয়ার হোসেনের নামে দিনাজপুর, ঢাকা ও অন্যান্য স্থানে স্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১৪ কোটি ১৮ লাখ টাকা এবং অস্থাবর সম্পদ প্রায় ৬ কোটি ২৮ লাখ টাকার বেশি। দায়-দেনা বাদ দিয়ে নীট সম্পদের মূল্য দাঁড়ায় প্রায় ১৩ কোটি ৮১ লাখ ৫৭ হাজার টাকা।

আরও পড়ুন

অথচ তার গ্রহণযোগ্য আয় হিসেবে পাওয়া গেছে মাত্র ৮ কোটি ৭৯ লাখ টাকার কিছু বেশি। ফলে তিনি জ্ঞাত আয় বহির্ভূত সাত কোটি টাকার বেশি সম্পদ অর্জন করেছেন বলে অনুসন্ধানে প্রমাণিত হয়।

দুদক জানায়, মামলার ঘটনাস্থল দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন স্থান এবং সময়কাল ২০০২ সাল থেকে গত ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত। মামলাটির তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে দুদক দিনাজপুর জেলা কার্যালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি থেকে ডেকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: শাহ আমানতে আরও ৫ ফ্লাইট বাতিল

ইরান যুদ্ধ থামাতে দিচ্ছেন না সৌদি, হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে বারবার ফোন

মধ্যপ্রাচ্য যুদ্ধে চাপে বিএনপি সরকার, বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক

মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন