ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৫, ০৩:৫০ দুপুর

ঝিনাইদহে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় পুলিশের তালগাছ রোপণ

ঝিনাইদহে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় পুলিশের তালগাছ রোপণ

বজ্রপাত প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে তালগাছের চারা রোপণ করেছে পুলিশ। আরাপপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বোড়া এলাকায় চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস।

আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে ১০ মাইল পর্যন্ত মহাসড়কের দুপাশে ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে। বজ্রপাত প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

চারা রোপণ কর্মসূচিতে আরাপপুর হাইওয়ে থানা পুলিশের অন্যান্য সদস্যরাও এতে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ