ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৫ ০৩:০৭ পিএম

সারিয়াকান্দিতে নৌ-বন্দরসহ বেশকিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছিলেন তারেক রহমান : সাবেক এমপি কাজী রফিক

সারিয়াকান্দিতে নৌ-বন্দরসহ বেশকিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছিলেন তারেক রহমান : সাবেক এমপি কাজী রফিক

‎সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারিয়াকান্দির উন্নয়নের জন্য নৌবন্দর, স্পার, গ্রোয়েনবাঁধসহ বেশকিছু উন্নয়ন কাজের উদ্বোধন করেছিলেন। নদীবন্দর ছাড়াও সবগুলো উন্নয়ন কাজই বিএনপি সরকার বাস্তবায়ন করেছে।

আপনারা সবসময় বিএনপির ওপর আস্থা রাখুন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন। বিএনপি ক্ষমতায় আসলে সারিয়াকান্দি-সোনাতলা এলাকায় বেড়িবাঁধ চারলেনে উন্নীত করা হবে, প্রতিটি ইউনিয়নে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাসহ দুই উপজেলাতেই পরিবেশবান্ধব পর্যটন স্পট গড়ে তোলা হবে। সর্বোপরি নানা ধরনের উন্নয়নমূলক কাজ করে  সারিয়াকান্দি এবং সোনাতলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করবো।

আরও পড়ুন

আজ বুধবার (৮ অক্টোবর) বিকেলে সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী এবং কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে ধলিরকান্দি গ্রামে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সহ-সভাপতি লাল মাহমুদ লাল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন ভারতের

বিশ্বকাপ টিকেটের বরাদ্দ বাতিলের অভিযোগ ইরানের

পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্টদের ফেরানোর চেষ্টা চলছে: সংসদে তাহের

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৭ বাংলাদেশি