সাভারে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই
ঢাকার সাভারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের ২ সদস্য। এ সময় হামলাকারীরা আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার বক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন—সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এসএম শামীম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান খান।
এসআই শামীম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে হাতকড়া পরানোর সময় প্রথমে তার ৭-৮ জন লোক ইট ও লাঠি নিয়ে আমাকে ও এএসআই মশিউরকে মারধর করে। পরে আরও ৪০-৫০ জন লোক এসে আমাদের মারধর করে আসামি রফিকুলকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশের আরেকটি দল আমাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
আরও পড়ুনঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলম বলেন, পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারী পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








