ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:৪৯ বিকাল

ইসলাম ও পূজা কোনোভাবেই এক হতে পারে না: চরমোনাই পীর

ইসলাম ও পূজা কোনোভাবেই এক হতে পারে না: চরমোনাই পীর

ইসলাম ও পূজা কোনোভাবেই এক হতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, পূজা আলাদা, সম্পূর্ণ তাদের ধর্মীয় ব্যাপার। আর ঈদ হলো মুসলমানদের খুশির ব্যাপার। এটির সঙ্গে ওটি কখনোই এক হতে পারে না।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন প্রসঙ্গে রেজাউল করীম বলেন, ‌‘পিআরের ব্যাপারে আমরা বলেছি। দাবি আমরা শেষ পর্যন্ত করতেই থাকবো। তারপরে যদি সরকার না মানে, গণভোটের কথা আমরা বলেছি। আর গণভোটের মাধ্যমে আমরা চাচ্ছি সরকার আমাদের কথা আমলে নেবে। তারপর আমরা সিদ্ধান্ত নেবো। দেশের অবস্থার ওপর নির্ভর করে ব্যবস্থা নেবো।

আরও পড়ুন

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেল। সাধারণ সম্পাদক সামছুল হুদার পরিচালনায় বক্তৃতা করেন মুফতি তাজুল ইসলাম, মাহমুদুল হাসান, মঈন উদ্দিন খান তানভির, আব্দুল মোছাব্বির রুনু, সোলায়মান গাজী প্রমুখ।

সমাবেশে হবিগঞ্জের চারটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সৈয়দ রেজাউল করীম। প্রার্থীরা হচ্ছেন হবিগঞ্জ-১ আসনে মুফতি তাজুল ইসলাম, হবিগঞ্জ-২ শেখ হাদিসুর রহমান, হবিগঞ্জ-৩ মহিব উদ্দিন আহমেদ সোহেল ও হবিগঞ্জ-৪ কামাল উদ্দিন। সমাবেশের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সাতমাথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'হ্যাঁ' ভোটের প্রচারণা

তারেক রহমান বরিশালের জনসভায় যোগ দিয়েছেন 

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমর্থন জানালো বিএনপি প্রার্থীকে

এপস্টেইনকে তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু

‘সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবে পাকিস্তান’- রবিচন্দ্র অশ্বিন

জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা বিকেলে