ভিডিও শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০৬ সকাল

জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা বিকেলে

জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা বিকেলে, ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

দলীয়ভাবে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। জানা গেছে, রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ইশতেহার ঘোষণা করা হবে।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত থাকবেন। এছাড়া অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

জামায়াত জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সামনে রেখেই এবারের ইশতেহার সাজানো হয়েছে, যেখানে জনতার ইশতেহার নামে অ্যাপভিত্তিক প্রচারণাও চালানো হয়েছিল। সেখানে আসা ৩৭ লাখের বেশি পরামর্শের প্রতিফলন থাকবে ইশতেহারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ভূপাতিত মার্কিন বিমানের ২ জন ক্রু’র একজন উদ্ধার

পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয়

সাফজয়ী যুবাদের অভিনন্দন জানালেন জামায়াত আমির

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বাইকের ট্যাংকে কতদিন ভালো থাকে পেট্রোল

অনলাইন ব্যবসায় 'ফেক অর্ডার' এক নীরব ঘাতক সমাধানে ‘ফ্রড বিডি’