ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৫, ১০:৩৬ দুপুর

দ্রুত ওজন কমাতে চমকে যাওয়ার মতো কারণ জানালেন আলিয়া

দ্রুত ওজন কমাতে চমকে যাওয়ার মতো কারণ জানালেন আলিয়া, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : মা হওয়ার পর খুব দ্রুতই পুরোনো রূপে ফিরে এসে সবাইকে অবাক করে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বিশেষ করে তার ওজন বাড়ার পরে বরং কমে যাওয়াটা বিশেষভাবে নজরে এসেছিল তার ভক্তদের। কিন্তু কেন ওজন কমেছিল, সেসব জানালেন আলিয়া নিজেই। 

কাজল ও টুইঙ্কল খান্নার একটি অনুষ্ঠানে সম্প্রতি উপস্থিত ছিলেন আলিয়া ভাট। জানান, রাহার জন্মের মাত্র সাত মাসের মধ্যে তার শারীরিক পরিবর্তন দেখে অনেকেই অবাক হয়েছিলেন। সে সময় অনেকে সমালোচনা করে বলেন, আলিয়া হয়তো বিশেষ কোনো ওষুধ খেয়েছেন অথবা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে ওজন কমিয়েছেন। কারণ সাধারণত মা হওয়ার পর ওজন কমাতে দুই থেকে তিন বছর পর্যন্ত সময় লেগে যায়। 

আরও পড়ুন

কিন্তু আলিয়া জানালেন, এসব কিছুই নয়; মেয়ে রাহা-কে বুকের দুধ খাওয়ানোর কারণেই তার ওজন দ্রুত কমেছিল। এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমি আমার মেয়েকে বুকের দুধ খাওয়াতাম। এটি ক্যালরি কমাতে আমাকে খুব সাহায্য করেছে।’ অভিনেত্রী আরও জানান, বুকের দুধ খাওয়ানোর পাশাপাশি তিনি নিয়মিত ব্যায়াম করতেন এবং স্বাস্থ্যকর বাড়ির খাবার খেতেন। বলেন, ‘একেকজনের শরীরের গঠন একেকরকম। তাই প্রত্যেকের নিজের শরীরের চাহিদা বুঝে খাবার খাওয়া উচিত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে আদালতের ওয়ারেন্টমূলে ৬ জন গ্রেফতার

বগুড়ার সোনাতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২ জনের কারাদন্ড

বগুড়ায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার উদ্বোধনের পর যা বললেন প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বগুড়া শজিমেক হাসপাতালে র‌্যালি 

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পেটে রাস্তা ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল

বগুড়ার সোনাতলায় শয়ন ঘরের ওপর উপড়ে পড়লো শতবর্ষী গাছ, অল্পের জন্য ১০ জনের প্রাণে রক্ষা