ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৫, ০৮:৩৭ সকাল

নাটোরের হিন্দু মহাজোট নেতা আইনজীবী ভাস্কর বাগচীর রহস্যজনক মৃত্যু

নাটোরের হিন্দু মহাজোট নেতা আইনজীবী ভাস্কর বাগচীর রহস্যজনক মৃত্যু, ছবি: দৈনিক করতোয়া ।

নাটোর প্রতিনিধি : নাটোর জেলা জজ কোর্টের আইনজীবী, সাবেক এপিপি এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা সভাপতি এড. ভাস্কর বাগচীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে শহরের লালবাজার এলাকার বাড়ি থেকে অচেতন অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে ভাস্কর বাগচীকে মৃত ঘোষণা করেন। 

নিহতের গলায় দাগের চিহ্ন রয়েছে। খবর পেয়ে  শুভাকাঙ্ক্ষীসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।  নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। পেশায় আয়কর উপদেষ্টা ছিলেন ভাস্কর বাগচী। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও আমরা বাড়াইনি: অর্থমন্ত্রী

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী

রেলমন্ত্রীকে ফোন করে অঝোরে কাঁদলেন এমপি মনিরুল হক

হবিগঞ্জে নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে

স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট, গ্রেপ্তার ১