নাটোরের হিন্দু মহাজোট নেতা আইনজীবী ভাস্কর বাগচীর রহস্যজনক মৃত্যু
নাটোর প্রতিনিধি : নাটোর জেলা জজ কোর্টের আইনজীবী, সাবেক এপিপি এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা সভাপতি এড. ভাস্কর বাগচীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে শহরের লালবাজার এলাকার বাড়ি থেকে অচেতন অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে ভাস্কর বাগচীকে মৃত ঘোষণা করেন।
নিহতের গলায় দাগের চিহ্ন রয়েছে। খবর পেয়ে শুভাকাঙ্ক্ষীসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। পেশায় আয়কর উপদেষ্টা ছিলেন ভাস্কর বাগচী।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/141977