ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৫, ০৪:৪৫ সকাল

আজ সিরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন

আজ সিরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর আজ প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এতে, সরাসরি ভোট দেবে না দেশটির জনগণ।

এরইমাঝে, তাদের ভোটের মাধ্যমে গঠন করা হয়েছে একটি ইলেকটোরাল কলেজ বা নির্বাচনী পরিষদ। মোট ২১০ আসনের পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যকে বেছে নেবে এই পরিষদ। তবে, বাকি সদস্যদের নিয়োগ দেবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

১৩ বছর ধরে চলা ভয়াবহ গৃহযুদ্ধের পর, ১০ মাস আগে শারার নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর কাছে ক্ষমতাচ্যুত হন দীর্ঘদিনের শাসক আসাদ। ওই ঘটনার পর, প্রথমবারের মত দেশটিতে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। তবে, পরোক্ষ নির্বাচনের এই প্রক্রিয়াকে অগণতান্ত্রিক মনে করছে ভোটারদের বড় অংশ।

আরও পড়ুন

সূত্র: বিবিসি নিউজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী