ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৫, ০২:০৫ দুপুর

নাটোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা যুবক নিহত

নাটোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা যুবক নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে সুজন কুমার(৩৩) নামে এক যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নাটোর-দয়রামপুর আঞ্চলিক সড়কের দিয়ারভিটা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

তবে বৃষ্টিপাতের কারণে বিষয়টি কেউ জানতো না। দুপুরের দিকে স্থানীয় লোকজন সড়কের পাশে মোটরসাইকেল ও পুকুরে হেলমেট ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত সুজনকে উদ্ধার করেন। নিহত সুজন কুমার লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের ফুলবাগান এলাকার সুনিল কুমারের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুর রহমান জানান, সুজন কুমার গত বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে নঁওগা জেলা আত্রাই আত্মীয়ের বাড়িতে যান। নিজ বাড়িতে ফিরে আসার জন্য আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় রওনা হন তিনি। পরে সকাল সাড়ে ৮টায় দিয়ারভিটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে সুজন  পুকুরে পড়ে যায়।

আরও পড়ুন

এসময় মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুপুর ২টায় স্থানীয়রা প্রথমে পুকুরে সুজনের ব্যবহৃত হেলমেট দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ওই পুকুরে সুজনের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে  মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের