ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৪৭ এএম

খেলার মাঠেই মারা গেলেন স্প্যানিশ ফুটবলার রাউল

খেলার মাঠেই মারা গেলেন স্প্যানিশ ফুটবলার রাউল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মাঠে আঘাত পেয়ে মাত্র ১৯ বছর বয়সে মারা গেছেন স্প্যানিশ গোলকিপার রাউল রামিরেজ ওসোরিও। তিনি স্পেনের পঞ্চম বিভাগের দল কলিন্ড্রেসের হয়ে খেলতেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাউলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফসিএফ)।

গেল শনিবার (২৭ সেপ্টেম্বর) রেভিলার মুখোমুখি হয়েছিল কলিন্ড্রেস। এই ম্যাচ চলার সময়েই মাথায় আঘাত পান রাউল। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ওই আঘাতের ফলে তার একাধিক কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং ‘ব্রেইন ডেড’ হয়ে যায়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

আরএফসিএফ তার পরিবার, বন্ধুবান্ধব এবং সমগ্র কলিন্ড্রেস স্পোর্টস ক্লাবের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। এর পাশাপাশি রাউলের আত্মার শান্তি কামনা করেছে তারা। আরএফসিএফ তিন দিনের শোক ঘোষণা করেছে এবং জানিয়েছে, রাউল রামিরেজের স্মরণে আগামী সপ্তাহে সকল ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে ইরানের হামলায় কোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

আপিল বিভাগে স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় 

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

বগুড়ার শেরপুরে বজ্রপাতে তরুণের মৃত্যু

ময়মনসিংহে কলেজছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

এবার কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী স্বীকৃতির দাবিতে মানববন্ধন