ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৪ সকাল

পচা নির্বাচন ও নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে জুলাই আন্দোলন : ইসি সানাউল্লাহ

পচা নির্বাচন ও নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে জুলাই আন্দোলন : ইসি সানাউল্লাহ, ছবি: সংগৃহীত।

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জুলাই আন্দোলন যে কারণে হয়েছে তার এক নম্বর কারণ পচা নির্বাচন ও নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়া।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইসি সানাউল্লাহ বলেন, যেসব কারণে জুলাই অভ্যুত্থান হয়েছে তার প্রধান কারণ দেশে ভালো নির্বাচন না থাকা। চোখ বন্ধ করে দেখেন, জুলাই আন্দোলন কেন হলো, তার প্রধান কারণ পঁচা নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন। 

মাঠ কর্মকর্তাদের উদ্দেশ্য ইসি সানাউল্লাহ বলেন, আমরা আর কখনো পচা নির্বাচন করবো না। পক্ষপাতমূলক দুষ্ট নির্বাচনের জন্য ইসি আপনাদের চাপ দেবে না, ইনিয়ে-বিনিয়ে কথা বলবে না। নির্বাচনে যদি কেউ অনিয়ম করে তাহলে তার দায়ভার তাকেই নিতে হবে, ইসি কোনো দায়িত্ব নেবে না।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

সংস্কৃতি কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ কল্যাণ কার্ড: সংস্কৃতি মন্ত্রী

আপনি আঠারো কোটি মানুষের মন ভেঙেছেন : মাশরাফির উদ্দেশে রাশেদ

ব্যাটারিচালিত রিকশার ওপর অগ্রিম আয়কর আরোপের পরিকল্পনা

এনসিপিতে আসছে বড় পরিবর্তন : থাকছে না মুখ্য সংগঠক, সমন্বয়ক ও মুখপাত্র পদ