ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৪ বিকাল

বিশ্বমানের চক্ষু চিকিৎসায় ধানমন্ডিতে এরিস্টো আই হসপিটাল উদ্বোধন

বিশ্বমানের চক্ষু চিকিৎসায় ধানমন্ডিতে এরিস্টো আই হসপিটাল উদ্বোধন। ছবি সংগৃহীত

বাংলাদেশের চক্ষু রোগীদের বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যয় নিয়ে রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর রোডে যাত্রা শুরু করল এরিস্টো আই হসপিটাল লিমিটেড। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিস্টোফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান এবং এরিস্টো আই হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এম. এ. হাসান। এ সময় এরিস্টোফার্মার পরিচালকবৃন্দও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও দেশবরেণ্য চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এরিস্টো আই হসপিটাল বাংলাদেশের চক্ষু চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরও পড়ুন

অনুষ্ঠানে বিপুল সংখ্যক চক্ষু বিশেষজ্ঞ, গণ্যমান্য ব্যক্তি এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথি ও সাংবাদিকরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরিশেষে এক সংবাদ সম্মেলনে হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতি, আন্তর্জাতিক মানের সেবা প্রদানের প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ

ইরানে আটকে পড়া ১৮৬ বাংলা‌দে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন

সৌদির সঙ্গে মিল রেখে মাদারীপুরের ২৫ গ্রামের ৩০ হাজার মানুষের ঈদ উদযাপন

শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদ উদযাপন

মাদারীপুরে পিকআপ-ট্রাকের সংঘর্ষে শিশুসহ আহত ৮