ভিডিও বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩২ সকাল

তৃতীয় সন্তানের মা হলেন রিয়ানা

তৃতীয় সন্তানের মা হলেন রিয়ানা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : চলতি বছরের ৫ মে নিউইয়র্কের রাস্তায় বেবি বাম্প প্রকাশ সবাইকে চমকে দেন ক্যারিবিয়ান সংগীতশিল্পী রিয়ানা। এবার মা হওয়ার খবর জানালেন তিনি নিজেই। অর্থাৎ তৃতীয়বারের মতো মা হলেন রিয়ানা। ১৩ সেপ্টেম্বর তার কোলে এসেছে পুত্রসন্তান।

বুধবার মা হওয়ার কথা ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন তিনি। তৃতীয় সন্তানের নাম রেখেছেন রকি আইরিশ মেয়ার্স। ইন্সটাগ্রাম পোস্ট করা ছবিতে দেখা যায়, গোলাপি ওয়ানপিস পরা নবজাতককে কোলে নিয়ে আছেন গায়িকা। আরেকটি ছবিতে দেখা যায়, শিশুর ছোট্ট গোলাপি দস্তানা, ওপরে ফিতা বাঁধা। বিশেষ মুহূর্তে রিয়ানার হাতে ঝলমল করছিল ‘মম’ লেখা একটি আংটি।

আরও পড়ুন

২০২০ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রিয়ানা ও রকি। ২০২২ সালে রিয়ানা প্রথম সন্তানের জন্ম দেন। এরপর ২০২৩ সালে সুপারবোল হাফটাইম শোতে পারফর্ম করার সময় নিজের দ্বিতীয়বার সন্তান আসার খবর জানিয়েছিলেন তারা। এবার ঘর আলো করে এল তৃতীয় সন্তান। সূত্র : পিপলস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক

ভিয়েতনামের বিপক্ষে আজ কঠিন পরীক্ষায় বাংলাদেশ

নিহত পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার

পিএসএলের উদ্বোধনী দিনে মুস্তাফিজ-ইমনদের ম্যাচ

পদ্মায় বাসডুবির ঘটনায় ১৬ মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিমানবন্দরে একদিনে আরও ৭ ফ্লাইট বাতিল