ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪২ সকাল

চানখারপুলে ৬ হত্যা

হাবিবুরসহ আটজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

হাবিবুরসহ আটজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ, ছবি: সংগৃহীত।

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এর আগে, ১৮ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল। তবে শেখ হাসিনার মামলায় সাক্ষ্যগ্রহণ চলায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিন দুজন সাক্ষী সাক্ষ্য দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন।গত ১৪ আগস্ট সপ্তম দিনের মতো সাক্ষ্য দিয়েছেন তিনজন। এর মধ্যে দুজন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য ছিলেন। তারা হলেন- কনস্টেবল অজয় কুমার ও কনস্টেবল আবদুর রহমান।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা

রবীন্দ্রনাথকে নতুনভাবে আবিষ্কার করা সম্ভব নয়: মির্জা ফখরুল

শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

হজ ভিসা ও পারমিটে অনিয়মে সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

রাজধানীর সোনারগাঁও মোড় থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার