ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪২ সকাল

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালক-হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– কুষ্টিয়া সদরের বারখাদা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) এবং পশ্চিম মজমপুরের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুরে ঢাকামুখী সবজিবোঝাই একটি ছোট ট্রাক দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন থেকে আসা চালবোঝাই ট্রাকটি পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) নিহত হন।

আরও পড়ুন

খবর পেয়ে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ গণমাধ্যমে জানান, দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাজবাড়ী সদর কল্যাণপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুটি ট্রাক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের