ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫২ দুপুর

অভিমান ভেঙে স্ত্রীকে নিয়ে কাজে ফিরলেন হিরো আলম

অভিমান ভেঙে স্ত্রীকে নিয়ে কাজে ফিরলেন হিরো আলম

দীর্ঘদিনের দূরত্ব ভুলে আবারও একসঙ্গে কাজে ফিরলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনি। গাজীপুরের কাপাসিয়ার পদ্ম বিলে তারা অংশ নেন নতুন সিনেমা ‘আইলা চোরা’-এর একটি গানের শুটিংয়ে।

কিছুদিন আগেই পারিবারিক কারণে তাদের সম্পর্কে মান-অভিমান তৈরি হয়েছিল। তবে এবার সেই ভুল বোঝাবুঝি কাটিয়ে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন তারা।

‘রিয়া আর আমার মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু একসাথে কাজ করতে গিয়েই অনেককিছু ঠিক হয়ে যায়। এখন সিনেমার গানের শুটিং চলছে। নতুন সিনেমার এই গানটা আমাদের জন্য খুব স্পেশাল।’

রিয়া মনি বলেন, ‘মান-অভিমান থাকলেও কাজের জায়গায় আমরা সবসময় পেশাদার। আবার একসাথে ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে ভালো লাগছে। দর্শকদের জন্য এটা একটা সারপ্রাইজ হতে যাচ্ছে।’

আরও পড়ুন

পরিচালক শাওন আশরাফ বলেন, এই গানের মাধ্যমে শুধু একটি সিনেমার দৃশ্য নয়, বরং একটি সম্পর্কের নতুন শুরু ফুটিয়ে তোলা হয়েছে। গানের শুটিং দেখতে স্থানীয় মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

‘আইলা চোরা’ সিনেমায় আরও অভিনয় করেছেন একা, নিশু, কাজী হায়াৎ, আনোয়ার সিরাজী, পীরজাদা হারুন, জ্যাকি, গাংগুয়া, আইরিন, পরান, এবিএম সোহেল রশিদ, অলি, অলি প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই তরুণের

ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারে পর্যটকের ঢল

টেকনাফে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জে ২৪টি ভারতীয় চো*রা*ই গরু উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮