ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৯ সকাল

লা লিগায় দাপুটে জয় বার্সা’র

লা লিগায় দাপুটে জয় বার্সা’র। ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : লা লিগায় দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। রোববার নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে গেতাফেকে ৩-০ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। দলের হয়ে দুই গোল করেন ফেরান তোরেস, অন্যটি দানি ওলমোর। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বার্সেলোনা ১৫ মিনিটে লিড নেয়। দানি ওলমোর দুর্দান্ত ব্যাকহিল পাস থেকে বল জালে জড়ান ফেরান তোরেস।

৩৪ মিনিটে রাফিনহার অ্যাসিস্ট থেকে তোরেসের দ্বিতীয় গোলেই ব্যবধান দ্বিগুণ করে বার্সা। ৬২ মিনিটে গোল করেন ওলমো। বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ডের পাস থেকে গোল করে জয় নিশ্চিত করেন তিনি। গোলের ঠিক আগে এক দর্শক ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে প্রবেশ করলেও খেলার গতি ব্যাহত হয়নি, নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে সরিয়ে নেন।

আরও পড়ুন

ক্যাম্প ন্যু সংস্কারকাজ শেষ না হওয়ায় এটি বার্সেলোনার টানা দ্বিতীয় ম্যাচ ছিল ক্লাবটির ট্রেনিং গ্রাউন্ডে। জয় শেষে শিরোপাধারীরা লিগ টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শনিবার রিয়াল এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছিল। অন্যদিকে মৌসুমের প্রথম চার ম্যাচে তিনটিতে জয় পাওয়া গেতাফে এই হারে নেমে গেছে অষ্টম স্থানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২