ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৪ দুপুর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আটক, ছবি সংগৃহীত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা নিয়ামুল আরিফ চৌধুরী নিখিলকে আটক করেছে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে তার কর্মস্থল ভূরুঙ্গামারী সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় থেকে পুলিশ তাকে আটক করে। উল্লেখ্য, ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানিয়েছেন, সাবেক ছাত্র নেতা ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য নিখিল চৌধুরী বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা ও তৎপরবর্তী দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, নিখিল চৌধুরী সাবেক এমপি ও গভর্নর মরহুম শামসুল হক চৌধুরীর ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরন্নবী চৌধুরীর ছোট ভাই।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী