ভিডিও বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১০ দুপুর

বগুড়ার সান্তাহারে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল

বগুড়ার সান্তাহারে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল। ছবি : দৈনিক করতোয়া

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : সান্তাহার রেলওয়ে থানাধীন বাগবাড়ী এলাকায় রেললাইনের ভাঙা অংশে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ধীরগতিতে ট্রেন চলাচল করেছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে মেরামত কাজ শেষ হলে ঢাকা-পঞ্চগড় রেলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল রোববার রাত ৯টায় এ ঘটনাটি ডু-ইন-ইব্রাহীম তন্ময় নামের স্থানীয় এক বাসিন্দার চোখে পড়ে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে সান্তাহার জংশন স্টেশন থেকে একটি মালবাহী ট্রেন পারবর্তীপুর অভিমুখে যাচ্ছিল। এসময় ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানা এলাকার বাগবাড়ী গ্রামের নিকট পৌঁছলে রেললাইনের মাঝখানে ভেঙে গিয়ে বিকট শব্দ হয়। শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ডু-ইন-ইব্রাহীম তন্ময় ঘটনাস্থলে ছুটে এসে লাইনটি ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর তিনি ওই রাতেই রেলওয়ে থানায় খবর দেন।

আরও পড়ুন

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রেল কর্মীরা মেরামতের জন্য ঘটনাস্থলে যান। ভাঙা অংশে কাপড় গুজে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখে। জানতে চেয়ে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানমের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি থেকে ডেকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: শাহ আমানতে আরও ৫ ফ্লাইট বাতিল

ইরান যুদ্ধ থামাতে দিচ্ছেন না সৌদি, হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে বারবার ফোন

মধ্যপ্রাচ্য যুদ্ধে চাপে বিএনপি সরকার, বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক

মধ্যপ্রাচ্যে আরও ৩ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন