ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪২ সকাল

হাইকোর্টে জামিন পেলেন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা 

হাইকোর্টে জামিন পেলেন কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগের মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ, ব্যারিস্টার জিয়াউর রহমান। অন্যদিকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগের মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিনের বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্ট। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন

গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে করা মামলায় কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা এই আদেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২০

শিরোপা লড়াইয়ে বড় হোঁচট রিয়াল মাদ্রিদের

প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর 

দেশে র‌্যাব’র মতো একটি সংগঠন দরকার আছে : মহাপরিচালক

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

জ্বালানি সংকট ‘মরার উপর খাড়ার ঘা’ এর মতো পরিস্থিতি তৈরি করেছে : অর্থমন্ত্রী